2021
আসসালামু আলাইকুম। আমি মোঃ সাকিবুল হক জিসান। আমি মূলত চেষ্টা করি আপনাদের মাঝে বিভিন্ন গেম এর বিষয় নিয়ে কথা বলার। ঠিক কতোটা বুঝাতে পারি তা জানি না।কিন্তু তবুও চেষ্টা করি। আজকে আমরা নতুন একটা অনলাইন গেম নিয়ে কথা বলবো।যেটা মূলত ২০২২ এর ১ম দিকে আমাদের এন্ড্রয়েড ফোন + পিসি তে আসবে। আজকে আমি আপনাদের সাথে এই গেম টি সম্পর্কে সকল ধারণা আপনাদের দেবার চেষ্টা করবো।
গেমটির নাম হচ্ছে Undawn. এই গেমটি একটি অনলাইন গেম হতে যাচ্ছে। এটি মূলত ফ্রি-ফায়ার বানানো কোম্পানি Garena আরেক অবাক করা কাজ হতে যাচ্ছে। গ্রেনেনার সাথে আরও একটি কোম্পানি কাজ করবে যার নাম হলো Tencent। এই গেম টি নিয়ে সবার মনেই কিছু প্রশ্ন তৈরি হচ্ছে যে এই গেম টাকি বাংলাদেশ আর ইন্ডিয়াতে আসবে কিনা? তো আমি যা মনে করি অবশ্যই আসবে।কার যেহেতু এটি Garena কোম্পানির তৈরি। আর সে কখনোই চাইবে না এইটাতে চিন দেশ কে সংযুক্ত রাখার।যদি রাখে তাহলে তার এই গেম ইন্ডিয়াতে আসতে প্রচুর সমস্যা তৈরি করবে। কারণ কোভিড-১৯ এর জন্য চিন এর সকল প্রকার apps ,সাথে গেম ও ব্যবহার করাতে নিষেধ এবং সার্বার ডাউন করে দিয়েছিল। কিন্তু গ্র্যেনা তাদের ফ্রি-ফায়ার৷ গেম টাকে চিন থেকে সরিয়ে নেয়।যার কারণে এখনো ফ্রি-ফায়ার খেলতে কোনো প্রকার সমস্যা হয় না। আর গ্র্যেনা যানে খুব ভালো করে যে ইন্ডিয়া ও বাংলাদেশ এ তার গেম কতোটা বিস্তার ফেলেছে। তো ইন্ডিয়া আর বাংলাদেশে এই গেম গ্র্যেনার মাধ্যমে আশার সম্ভাবনা ৯০%। কিন্তু যদি Tencent এর মাধ্যমে আসে তাহলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে এই গেমস কে।
আপনাদের যেই প্রশ্ন গুলো বেশি মাথায় আসতেছে এই গেম নিয়ে তার কয়েকটার উত্তর আমি আজকে দিয়ে দিবো।
১-এই গেমস টার কোয়ালিটি কেমন?
২- কি কি সুবিধা পাচ্ছেন?
৩- গেম টা কবে আসছে?
৪-গেম টা কি বিটেল রয়েল গেম কি না?
৫- আর ফোন দিয়ে কি খেলা যাবে কিনা?
শুরু করা যাক গেমস টিত ভিডিও কোয়ালিটি দিয়ে।
নাম্বারঃ১ (কোয়ালিটি)
এই গেমটি অত্যন্ত ভালো মানের গেম হতে যাচ্ছে। অনেকটা Call of Duty এর মতোই গ্রাফিক্স। এখন হয়তো অনেকে ভাবতেছেন যে হয়তো এটিতেও একজন অপর জন কে মেরে বাচতে হবে। যদি এই প্রশ্ন টাও মাথায় গুড় পাক খায় তাহলে লাস্ট পর্যন্ত আমার কথা গুলো পড়লে আপনি বুঝে যাবেন।
এই গেমটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এখন পর্যন্ত ৫ টি ভিডিও আপলোড করেছে যার প্রতিটি ভিডিও ছিলো অসাধারণ। যার মাধ্যমে বুঝা যায় যে গেমটিতে অসাধারণ গ্রাফিক্স ব্যবহৃত হয়েছে। যদি কেও তাদের ভিডিও না দেখে থাকেন তাহলে নিচের ভিডিও টা দেখে নিতে পারেন।
নাম্বারঃ ২ ( কি কি সুবিধা পাচ্ছেন ও গেমটি কি বিষয় এর উপর ভিত্তি করে বানানো?)
মূলত এই গেমটি একটি সারবাইবাল গেম। আর ৪-৫ টা গেম এর মতো এখনেও আপনাকে সারবাইব করতে হবে কিন্তু কিছুটা বাস্তব জীবনের মতোই। এই গেম টি মূলত চিনের একটি মুভিকে কেন্দ্র করে বানানো হয়েছে। যেই মুভিটা ছিলো জম্বি মুভি। কোনো এক ভাইরাস এর কারণে মানুষ জম্বি তে রুপান্তরিত হতে থাকে। যাতে করে অনেক অনেক মানুষ জম্বি হয়ে যায়। যারা বেঁচে থাকে তারাই হয় Survival হিরো।
এই গেমটিও সেম ওই রকমের। আপনাকে জম্বি দের সাথে ফাইট করে বাচতে হবে। নিজের জন্য সেফ জোন বানাতে হবে।যেনো আপনার অনুপস্থিতিতে অন্য কেউ না আসতে পারে এখানে। আপনাকে আপনার নিজের প্রয়োজনীয় সকল জিনিস রাখতে হবে গেম টিতে, যেমনঃ খাদ্য, অস্ত্র, ইত্যাদি। এই গেমটি মাল্টি প্লেয়ার গেম। যার ফলে বুঝতেই পারতেছেন আপনি আপনার বন্ধুদের সাথে মিলেও খেলতে পারবেন। অনেকটা বাকি গেম এর মতোই।
নাম্বারঃ ৩ ( গেমটি কবে আসছে?)
গ্র্যেনা এটি ১ম এ চীন এ গ্লোবাল লন্স করবে। যতোটা মনে হচ্ছে। আর ইন্ডিয়া + বাকি দেশ এও গ্লোবাল লন্স হবার সম্ভাবনা আছে কিছুটা। আমার মতো ২০২১ এর শেষ এর দিকেই এই গেমটি সবাই পেয়ে যাবে। অর্থাৎ নবেম্বর নয়তো ডিসেম্বর এর দিকে। ১ম দিকে শুধু মাত্র চীন এ লন্স হয় তাহলে সেই ভার্সন টা আমাদের না ব্যবহার করাই উচিত।
নাম্বারঃ ৪-(গেম টা কি বিটেল রয়েল গেম কি না?)
এই প্রশ্ন টা সবার মনেই এসেছে। না আসাটাও অস্বাভাবিক নয়। আসলে এটি বিটেল - রয়েল গেম না। এটি বাহিরে থেকে দেখতে ওইরকম বুঝা যায় তা ঠিক। এই গেমটি মূলত একটি সারবাইবেল গেম। আপনাকে জম্বি সাথে শুধুমাত্র লড়াই করে বেঁচে থাকতে হবে। নিজেকে সর্বদাই সেফ৷ রাখতে হবে। আপনি এই গেমটিতে চাইলেই এক স্থান থেকে অন্যস্থানে যেতে পারবেন। অনেকটা GTA game এর মতোই।
নাম্বারঃ ৫- ( পিসি এবং ফোন ২টা দিয়েই কি খেলা যাবে কিনা?)
হ্যাঁ, এই গেমটি ভালো মানের ডিভাইস দিয়েই মূলত খেলা যাবে। যেহেতু এটি সবার নজর কেরে নিছে ১ম দিকেই। আপনি চাইলে ফোন দিয়ে খেলার সময় পিসি দিয়ে খেলতেছে এমন প্লেয়ারকেও আপনার সাথে গেমে আমন্ত্রণ জানাতে পারেন এবং এক সাথে সারবাইব করতে পারেন।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্টটিতে। যদি আরো কোনো বিস্তারিত জানতে চান এই গেম সম্পর্কে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি নিয়মিত কন্টেন্ট আপলোড করি। তো আপনি চাইলে আমার অন্যান্য কন্টেন্ট গুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ

Comments
Post a Comment