বর্তমান সময়ের সেরা ৫টি বাস সিমোলেটর গেম ২০২১

 আসসালামু আলাইকুম। আমি মোঃ সাকিবুল হক জিসান। কেমন আছেন সবাই? প্রথমেই সবার জন্য মহান রবের কাছে পার্থ্যণা৷ করছি যেনো এই মহামারীতে সবাই সুস্থ৷ থাকি।


আমার ১ম পোস্ট টা ছিলো বর্তমান সময়ে সেরা ৫টি ফুটবল গেম। আজকে আমি নিয়ে আসছি সেরা ৫টি বাস সিমোলেটর গেম। যা বর্তমান সময়ে প্রচুর জনপ্রিয়। বর্তমান সময়ের গেম গুলো এতোটাও অত্যাধুনিক যে আপনি যখন এইসব গেম খেলবেন মনে হবে অনেকটাই বাস্তব। যারা এই পোস্ট টা পড়ছেন তাদের কে বলি অবশ্যই এগুলো চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।

নাম্বারঃ৫
(India Bus Simulator)

নাম শুনেই বুঝা যাচ্ছে যে এই গেম টি হয়তো ইন্ডিয়ান গেম ডেবোলোপার দের হাতে বানানো।আসলে মনে করার কিছুই নেই আসলে ইন্ডিয়ান গেমার দের জন্য বানানো হয়েছে এই গেম। এই গেম ডেবোলোপাররা চেষ্টা করেছে এই গেম টাতে ইন্ডিয়ান পরিবেশ , রাস্তা ইত্যাদি সকল কিছু তুলে ধরতে। কিন্তু তারা সব কিছু তুলে না ধরতে পারলেও কিছু যায়গাতে সফল হয়েছে।যেমন বাস গুলো অনেকটাই ইন্ডিয়ান বাস গুলোর মতো।তার পর বাস এর হর্ণ গু ইন্ডিয়ান বাস এর হর্ণ ব্যবহার করা হয় যা সত্যি খুব অসাধারণ। গেম এর গ্রাফিক্স নিয়ে কথা না বললেই চলে।কারণ এতো অল্প এমবি মানে ১০২ এমবি গেম এ এতো ভালো গ্রাফিক্স আশাজনক নয়। ১মিলিয়ন এর উপরে এটি ডাউনলোড হয়েছে। যারা নরমাল মোবাইল ব্যবহার করেন,কিন্তু বাস গেম খেলতে চান তাদের জন্য এটি খুবই খুসির সংবাদ।

নাম্বারঃ ৪
(Bus Simulator Ultimate)

এই গেম টা মূলত Zuuks এর বানানো। এর গ্রাফিক্স অত্যন্ত ভালো। গেম এর সাইজ মাত্র ৫৯৪ এমবি। এতে৷ করেই বুঝা যায় গেম এর গ্রাফিক্স কতোটা ভালো। এখন পর্যন্ত ১৫মিলিয়ন এর উপরে ডাউনলোড হয়েছে এই গেম। এই গেম টি অনেক ভালো একটা গেম। এই গেম এ আপনি বিভিন্ন রমমের বাস দেখতে পাবেন। Improve Graphic অত্যন্ত ভালো৷ এবং সাথে বাকি সকল কিছুর গ্রাফিক্স ও ভালো। এই গেম এ আপনি পাচ্ছেন মাল্টি প্লেয়ার মুড।যার ফলে আপনি চাইলে আপনার বন্ধুদের সাথেও খেলতে পারেন। সাধারণ এন্ড্রয়েড ব্যবহার কারীদের জন্য একটু সমস্যার সম্মুখীন হতে হয়,কারণ এই গেমটির একটু সাইজ বেশি।

নাম্বারঃ ৩
(Heavy Bus Simulator)

প্রথমেই বলে নেই,এই বাস গেমটির সাইজ মাত্র ২৬৬এমবি। ১০ মিলিয়ন এর উপরে ডাউনলোড হয়েছে এই গেমটি। প্লে স্টোর এ খুব সহজেই পেয়ে যাবেন। এই গেমটিতে মূলত আপনারা ব্রাজিল থিম দেখতে পাবেন। গ্রাফিক্স অত্যন্ত ভালো। অন্যান্য সকল screen যেগুলো আপনি দেখবেন সবগুলোই মুটামুটি আকর্ষনীয়।

নাম্বারঃ ২
(Bus Simulator ইন্দোনেশিয়া)

আর ৪-৫ টা গেম থেকে এই গেমটি অনেক পপুলার। যার প্রমাণ হলো এখন পর্যন্ত ৩০৬ এমবি ডাউনলোড হয়েছে এই গেমটি। এর সাইজ মাত্র ৩০৬ এমবি। খুব ভালো মানের গেম এটি। গ্রাফিক্স অত্যন্ত ভালো। মূলত এই গেমটিতে আপনারা ইন্দোনেশিয়া থিম দেখতে পাবেন। ইন্দোনেশিয়া এর সকল বাস এখানে চালাতে পারবেন আপনি। মাল্টি প্লেয়ার মুড আছে। আর আরও একটা ভালো দিক হলো আপনি যদি হর্ণ দেন তাহলে সামনে থাকা গাড়ি রাস্তা পালটিয়ে আপনাকে সামনে যাবার জন্য রাস্তা করে দিবে।

নাম্বারঃ ১

(World Bus Simulator)

এটিতে মূলত ওয়ার্ল্ড ট্রাক সিমোলেটর এর গ্রাফিক্স আর ম্যাপ টাই ব্যবহার করা হয়েছে৷ যা অত্যন্ত ভালো। এর সাইজ ৫৬০ এমবি আর এখন পর্যন্ত ৫ মিলিয়ন এর উপরে ডাউনলোড হয়েছে। আপনি এখানে অনেক রকমের৷ সুবিধা পাচ্ছেন যা অন্য গেম গুলোতে নেই। গাড়ি চালানো অত্যন্ত স্মুথ। আর সব থেকে বড় কথা সব সময় এই গেম টিকেই সবাই নাম্বার ১ গেম মনে করে বাস সিমোলেটর গেমে।

তো এই ছিলো আমাদের আজকের অর্থাৎ ২০২১ এর সেরা ৫টি গেম।আশাকরি আপনাদের ভালো লেগেছে। এতোখন সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।আল্লাহ-হাফেজ।

Comments